বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ও কৃষি মাঠ পরিদর্শন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮৮ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পহেলা ফেব্রুয়ারি সোমবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ও উপজেলা বিআরডিবি মিলনায়তনে ৩০ জন করে মোট ৬০জন কৃষক-কৃষাণীকে এ প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্প-এর আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ প্রশিক্ষণ কর্মশালা শুরুর আগে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস-এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন কার হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল মাজেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খামার বাড়ি শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে, উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্প ময়মনসিংহ অঞ্চলের ট্রেনিং কো-অর্ডিনেটর কৃষিবিদ মো. শাহজাহান সিরাজ, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরিন।

আলোচনা সভা শেষে এ প্রশিক্ষণ কর্মশালার নির্ধারিত প্রশিক্ষকগন প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন। এ প্রশিক্ষনে আধুনিক পদ্ধতিতে বোরো ধানের উৎপাদন কলাকৌশল, বীজ উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে; ভার্মিকম্পোস্ট, ট্রাইকোকম্পোস্ট ও গর্ত কম্পোস্ট উৎপাদন কৌশল ও সুষম সার ব্যবস্থাপনা সম্পর্কে; বেগুন ও কুমড়া জাতীয় সবজির রোগবালাই ব্যবস্থাপনা সম্পর্কে; ফলদ চারা ব্যবস্থাপনা ও বসত বাড়িতে ফলের বাগান করা সম্পর্কে এবং বিভিন্ন আইসিটি মিডিয়া পরিচিত ও কৃষি সেবা অ্যাপস এর ব্যবহার কৌশল সম্পর্কে কৃষকদের বিস্তারিত প্রশিক্ষন করানো হয়। এসময় বিভিন্ন স্তরের কৃষি কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৬০ জন প্রশিক্ষনার্থী কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

কৃষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের পরে অতিথিবৃন্দরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় আবাদ করা ধনাকুশা এলাকার ৫ একরের বোরো ধানের ব্লক প্রদর্শনীসহ বিভিন্ন কৃষি মাঠ পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102