শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২২৩ বার পঠিত

‘পুলিশ জনতা ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নকলায় পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) দুপুরের দিকে বাংলাদেশ পুলিশ বিভাগের নকলা থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ আয়োজনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া-এঁর নেতৃত্বে থানা প্রাঙ্গন থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থনে গিয়ে শেষ হয়।

পরে থানার ওসি আব্দুল কাদের মিয়া’র সভাপতিত্বে সচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, উরফা ইউপির চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো ও চন্দ্রকোনা ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু, সার্জেন্ট (ভারপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর) সালমান খান।

এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্র ধর, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল মন্নাফ খান, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সদস্য রেজাউল হাসান সাফিতসহ অনেকে।

র‌্যালী ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ পুলিশ বিভাগের নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান, এসআই সুমন আহমেদ, হাসিবুল হাসান, বিপ্লব কুমার চন্দ, জাকির হোসেন, আবুল খায়ের, বিপ্লব মোহন্ত, রোকন উদ্দিন, পুলক চন্দ্র রায়, কামরুল হাসান, সাদ্দাম হোসেন ও সুমনা কবি; এএসআই হাসিম উদ্দিন, রতন চৌধুরী, ফজলুল হক, কাজল মিয়া, শাহ আলম, বাচ্চু মিয়া, সামসুজ্জোহা, রোজিনা ও সেলিনা আক্তারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা-সদস্যবৃন্দসহ চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তাগন; অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) ও ট্রাফিক সদস্যগন, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকগনসহ বিভিন্ন পেশা-শ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102