বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে জেলহত্যা দিবসকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতির দাবী

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৯০ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে জেলহত্যা দিবসকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতির দাবী জানানো হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) বিকালে উপজেলার স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে ‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসরে এই দাবী উত্থাপন করা হয়।

‘গল্পে গল্পে জাতীয় চার নেতা’ শিরোনামে একুশে পাঠচক্রের ১৩তম আসরে নির্লোভ জাতীয় চার নেতার দেশপ্রেম, সততা ও আত্মত্যাগের নানা বিষয় আলোচনায় উঠে আসে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার এর সভাপতিত্বে ও কবি সাংবাদিক অবনি অনিমেষ-এর সঞ্চালনায় আসরে বক্তব্য রাখেন- নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, কমরেড জাহিদুল ইসলাম জাহিদ, দেশ টিভি প্রতিনিধি ও গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক কবি রফিক মজিদ, জনতা ব্যাংক কর্মকর্তা কবি আউয়াল হোসেন টুটুল, সাবেক ছাত্র নেতা সাদ্দাম হোসেন প্রমুখ। বক্তারা বর্তমান সরকারের কাছে জেলহত্যা দিবসকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতির যৌক্তিক দাবী জানান।

এ আসরে শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী, কবি ও শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক কার্তিক সাহা, কৃষক উন্নয়ন ফোরামের সভাপতি মাহমুদুল আহসান লিটন, সাংবাদিক শাহাদাত তালুকদার, সাংবাদিক পুলক রায়, সাংবাদিক মেহেদী হাসান শামীমসহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে স্বরচিত কবিতা পাঠ করেন কবি ও সাংবাদিক রফিক মজিদ, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম, ব্যাংক কর্মকর্তা কবি আউয়াল হোসেন টুটুল, সেঁজুতি বিদ্যানিকেতনের শিশু শিক্ষার্থী মিথিল সাহানহ বেশ কয়েকজন কবি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102