বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ৭

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৩২৪ বার পঠিত

শেরপুর জেলার বাজিতখিলা এলাকায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিক্সার ৪ যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। নিহত এক ও আহত এক ব্যক্তির পরিচয় জানা যায়নি।

৩১ জানুয়ারি রবিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেছেন। নিহতরা হলেন- জেলার নালিতাবাড়ী উপজেলার নলজোড় গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোকসানা (৩০), চাঁদগাঁও গ্রামের তায়েব আলীর ছেলে মো. সেলিম মিয়া (২৫), তিনআনী ঘুডুরাপাড়া মৃত আব্দুল হাইয়ের ছেলে আব্দুল মান্নান (৫৮), অন্য জনের পরিচয় জানা যায়নি। আর আহতরা হলেন- এ ঘটনায় নিহত রোকসানার শিশু কন্যা রুমি (৭), নন্নী বাইগপাড়া গ্রামের মিষ্টার আলীর ছেলে মামুন (২৫) ও ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধ।

স্থানীয় জনগন ও পুলিশ সূত্রে জানাগেছে, নালিতাবাড়ীর নন্নী থেকে ছেড়ে আসা সিএনজি মির্জাপুর নামক স্থানে পৌঁছালে ট্রাকের সাথে সংঘর্ষে ঘটে। এতে ৭ জন হতাহতের ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও ট্র্াকটির চালক কৌশলে পালিয়ে গেছে। অজ্ঞাত ব্যক্তিদ্বয়ের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ দুর্ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ বিভাগ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102