বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বাপুস’র শেরপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২৬৮ বার পঠিত

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর শেরপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) জেলা শহরের নিউমার্কেটস্থ আলিশান রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারের মিলনায়তনে বাপুস’র শেরপুর জেলা শাখার কোষাধ্যক্ষ মো. আব্দুস সুলতানের সার্বিক তত্ত্বাবধানে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম মোছাদ্দেক ফেরদৌসী-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুর রব মোশারফ।

বাপুস’র শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান সুজার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপুস’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক ও ঢাকা উত্তর বিভাগীয় সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান হারুন।

এসময় বাপুস-এর নকলা উপজেলা শাখার সভাপতি, ইকরা বুক হাউজের সত্বাধিকারী, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এফ.এম ওবায়দুল হক ও বাপুস’র নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নকলা বাজারস্থ ঈশান এন্টারপ্রাইজের সত্বাধিকারী রবিউল করিমসহ শেরপুর জেলা-উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যগন ও উপজেলার বিভিন্ন লাইব্রেরীর মালিক/ সত্বাধিকারীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102