শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা প্রেস ক্লাব’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩৯৯ বার পঠিত

শেরপুর জেলার ঐতিহ্যবাহী “নকলা প্রেস ক্লাব”এর সাধারণ সম্পাদক পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গমন করায় ক্লাবটির গঠনতন্ত্র মোতাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন ক্লাবের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

এ উপলক্ষ্যে বুধবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় প্রেস ক্লাবের অফিস কক্ষে ক্লাবটির সভাপতি মো. মোশারফ হোসাইন-এঁর সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে থাকা অবস্থায় ক্লাবটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন যুগ্ম সাধারণ সম্পাদক; এই মর্মে উপস্থিত সকলকে অবগত করা হয়। পরে পবিত্র উমরা গমনে আগ্রহী ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার তার দায়িত্ব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে বুঝিয়ে দেন।

এসময় প্রেস ক্লাবের সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নুর হোসাইন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) আব্দুল্লাহ আল-আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, কার্যকরী সদস্য আব্দুর রফিক, শীমানুর রহমান সুখন, রেজাউল হাসান সাফিত, মোশাররফ হোসেন শ্যামল ও সুজন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু জানান, পবিত্র উমরা পালনের লক্ষ্যে আগামী ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে নকলা ত্যাগ করবেন এবং ২০ অক্টোবর (শুক্রবার) রাজধানী ঢাকায় অবস্থান করবেন এবং ২১ অক্টোবর (শনিবার) শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রথমে দুবাই ও পরে মক্কার উদ্দেশ্যে যাত্রা করবেন। এমতাবস্থায় ২০ অক্টোবর (শুক্রবার) হতে সংগঠনের উন্নয়ন মূলক সকল কাজকর্মে ও বিভিন্ন অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর অনুপস্থিতে সংগঠনটির গঠনতন্ত্র মোতাবেক এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু উমরা পালন শেষে দেশে ফিরে এসে তার সুবিধাজনক দিন-তারিখে (সম্ভাব্য তারখি ১৫ নভেম্বর, শুক্রবার) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন-এর নিকট সাধারণ সম্পাদকের দায়িত্ব বুঝে নিবেন। দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর হতে নাসির উদ্দিন পুনরায় তার স্ব-পদ (যুগ্ম সাধারণ সম্পাদক) অলংকৃত করবেন।

দায়িত্ব হস্তান্তর সংক্রান্ত ও বিবিধ আলোচনা শেষে উমরা গমনে আগ্রহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তাছাড়া ঐতিহ্যবাহী নকলা প্রেস ক্লাবের সুনাম অক্ষুন্ন রাখতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে সার্বিক সহযোগিতা করার জন্য সকল সাংবাদিকদের বিনীত অনুরোধ জানানো হয়।

সবশেষে ছহীশুদ্ধ বা সঠিক ভাবে উমরা পালনের তাওফিক দানে সকলের কাছে দোয়া প্রর্থনা করেন পবিত্র উমরা পালনে আগ্রহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু। সময় সল্পতার কারনে মোশাররফ হোসেন সরকার বাবু তার শুভাকাঙ্খিসহ অনেকের সাথে স্বাক্ষাৎ করে দোয়া চাইতে না পারায় আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102