বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল’র জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৪৪ বার পঠিত

সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কণিষ্ঠ পুত্র শেখ রাসেল-এঁর ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে শেখ রাসেল-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, পুরষ্কার প্রদান, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

এর অংশ হিসেবে বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরষ্কার প্রদান ও বিশেষ দোয়া করা হয়েছে।

শোভাযাত্রাটি মাদ্রাসা প্রাঙ্গন থেকে বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। পরে মাদ্রাসার মিলনায়তনে মাদ্রাসার সুপার ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষক শওকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সহসুপার মাওলানা ফজলুল করিম, সহকারী শিক্ষক ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, নুসরাত জাহান, সহকারী মৌলভী মাওলানা হযরত আলী, মাহাদী মাসুদ ও জেসমিন আক্তার প্রমুখ।

এসময় সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক জামাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান খাঁন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পরে শিক্ষার্থীদের মাধ্যে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পরে বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে বই, খাতা, কলম ও জ্যামিতি বক্স প্রদান করা হয়। সব শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদ ও দেশের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

অন্যদিকে উপজেলার পাঠাকাটা উচ্চ বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, বিজয়ীদের পুরষ্কার প্রদান, বিশেষ দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

এছাড়া সরকারি হাজী জালমামুদ কলেজ, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, পারফেক্ট পাবলিক উচ্চ বিদ্যালয় ও বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনেও শেখ রাসেল-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

তবে শেখ রাসেল-এঁর ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এক-দেড় ঘন্টার জন্য মানমাত্র অনুষ্ঠান করা হয়েছে বলে বিভিন্ন তথ্যসূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102