শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা উপজেলা পরিষদের উদ্যোগে শেখ রাসেল’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৫১ বার পঠিত

শেরপুরের নকলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কণিষ্ঠ পুত্র শেখ রাসেল-এঁর ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে শেখ রাসেল-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বুধবার (১৮অক্টোবর) সকাল ৯:২০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত শেখ রাসেল-এঁর অস্থায়ী প্রতিকৃতিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন-এঁর নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিনসহ অন্যান্যরা, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, সহকারি কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ ইসহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ, বিএডিসি হিমাগার নকলার উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তা, সদস্য শহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার শাইমুন সাহানাজসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।

পরে শেখ রাসেল-এঁর ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সকল অনুষ্ঠানে তাঁরা অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102