শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শ্রীবরদীতে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

শ্রীবরদী সংবাদদাতা:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২২১ বার পঠিত

“অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”-এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ শ্রীবরদীর সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষ সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।  বক্তব্য রাখেন ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, উপ-সহকারী প্রকৌশলী সুব্রত দাশ। পরে  একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আশরাফ হোসেনের নেতৃত্ত্বে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।

এসময় শ্রীবরদী ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102