বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা পৌরসভার দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন হাফিজুর রহমান লিটন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৫০১ বার পঠিত

শেরপুর জেলার নকলা পৌরসভা নির্বাচনে বেসরকারি ভাবে মো. হাফিজুর রহমান লিটন দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। ৩০ জানুয়ারি শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন ও গণনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান লিটন নৌকা প্রতীকে ১২ হাজার ৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র অধ্যাপক মো. মিজানুর রহমান নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৫০ ভোট।

আর বিএনপি’র দলীয় প্রার্থী মো. এনামুল হক রিপন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯৮৫ ভোট এবং অন্য এক স্বতন্ত্র প্রার্থী পৌর আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন আনার জগ প্রতীকে পেয়েছেন ৩২৬ ভোট। মেয়র পদে মোট ভোট পড়ে ২০ হাজার ৭৩৩ টি। এতে বৈধ ভোট ২০ হাজার ২৬৭ টি ও বাতিল বা অবৈধ ঘোষিত হয় ৪৬৬ ভোট। মেয়র পদে প্রদত্ত ভোটের গড়ে শতকরা ভোট পড়ে প্রায় ৭৬ ভাগ।

নকলা পৌরসভায় মোট ভোটার ২৭ হাজার ১৫৯ জন, এরমধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৮ জন ও নারী ভোটার ১৪ হাজার ১৫১ জন। এ হিসাব অনুযায়ী পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার এক হাজার ১৪৩ জন বেশি। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ, নিরপেক্ষ ও সকলের অংশ গ্রহণে সুষ্ঠভাবে ভোট গ্রহন ও গণনা শেষে ফলাফল ঘোষনা হওয়ায় পৌরবাসী খুশি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102