শেরপুরের নকলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৩ পালন উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পহেলা অক্টোবর রাত সাড়ে ৮টার সময় “নকলা প্রবীণ প্রতিবন্ধী হিতৈষী সংস্থা”র উদ্যোগে ও আয়োজনে নকলা প্রেসক্লাবের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
“প্রবীণদের সামাজিক নিরাপত্তা” শীর্ষক এই সচেতনতা মূলক আলোচনা সভার সভাপতিত্ব করেন সংস্থাটির সভাপতি ও নকলা প্রেস ক্লাবের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ।
সংস্থাটির সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে নকলা প্রবীণ প্রতিবন্ধী হিতৈষী সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা প্রবীণ প্রতিবন্ধী হিতৈষী সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য, নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু।
সভায় আরো বক্তব্য রাখেন- প্রবীণ প্রতিবন্ধী হিতৈষী সংস্থার সহ-দপ্তর সম্পাদক ও প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, নকলা প্রবীণ প্রতিবন্ধী হিতৈষী সংস্থার সদস্য ও প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা, সংস্থাটির ও প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে প্রবীণদের সামাজিক নিরাপত্তা বিধানে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ সমূহ তুলে ধরেন। তারা প্রবীণদের সুরক্ষায় পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপরও গুরুত্বারোপ করেন। তাঁরা প্রবীণদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনায় বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক ধন্যবাদ জানান। এছাড়া দেশের সব পেশাশ্রেণীর সকল প্রবীণদেরকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন সুবিধার আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের নিকট জোরদাবী জানান তাঁরা।
এসময় নকলা প্রবীণ প্রতিবন্ধী হিতৈষী সংস্থার সদস্য ও প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সংস্থারটির সংস্কৃতি ও সমাজউন্নয়ন বিষয়ক সম্পাদক প্রেস ক্লাবের প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সংস্থারটির সদস্য ও প্রেস ক্লাবের কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক নাহিদুল হাসান নাহিদ, সংস্থারটির ও প্রেস ক্লাবের সদস্য রেজাউল হাসান সাফিতসহ সংস্থা ও প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।