বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে রোভার স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৩ বার পঠিত

শেরপুরে ৫ দিন ব্যাপী ৩৭০তম রোভার স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্স-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভারের ব্যবস্থাপনায় শেরপুর সরকারি কলেজের শিক্ষক সমিতির কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজটির অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ-এর সভাপতিত্বে শেরপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) ও জেলা স্কাউটস কমিশনার মোহাম্মদ তোফায়েল আহমেদ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভার স্কাউটস কমিশনার ও শেরপুর সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক উত্তর কুমার নন্দী। জেলা রোভার স্কাউটস সাধারণ সম্পাদক ও ঝিনাইগাতী আদর্শ কলেজের প্রভাষক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস কোর্স লিডার ট্রেইনার সিকদার বহুল আমীন, শেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভারের যুগ্ম সম্পাদক মনিরা পারভীন।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সরকারি কলেজ মাঠে রোভার স্কাউটসের কর্মকর্তা ও শিক্ষকগণ জাতীয় পতাকা ও রোভার স্কাউটসের পতাকা উত্তোলন করেন। এসময় বিভিন্ন জেলা ও উপজেলার রোভার ও স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

তথ্য মতে, বাংলাদেশ রোভার স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্সের এই প্রশিক্ষণ কর্মশালায় শেরপুর জেলা ছাড়াও ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর, মুন্সীগঞ্জ ও জামালপুর জেলার ৪২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102