বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নাগেশ্বরীর নতুন ইউএনও কাউছার আহাম্মেদ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৮২ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কাউছার আহাম্মেদ কাজে যোগদান করেছেন। তিনি বিদায়ী ইউএনও ফারজানা জাহান-এঁর স্থলাভিষিক্ত হলেন। সোমবার সকালে বিদায়ী ইউএনও ফারজানা জাহান-এঁর কাছে তিনি দায়িত্ব বুঝে নেন।

এর আগে ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং ৯ নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজে যোগদান করেন। নতুন ইউএনও কাউছার আহাম্মেদ জনসেবা নিশ্চিতের মাধ্যেমে নাগেশ্বরী উপজেলাকে জেলার মডেল উপজেলা হিসেবে পরিচিত করতে চান।

কাউছার আহাম্মেদ ৩৫তম বিসিএস-এ ক্যাডারভূক্ত হয়ে গাজীপুর জেলায় সহকারী কমিশনার হিসেবে তাঁর প্রথম কর্ম জীবন শুরু করেন। এরপরে গোপালগঞ্জ জেলায় সহকারী কমিশনার হিসেবে কর্মরত থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মস্থলের দ্বিতীয় বারের বদলী আদেশ অনুযায়ী ১৩ সেপ্টেম্বর থেকে তিনি শেরপুর জেলার নকলা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট হিসেবে কাজে যোগদান করেন। পরে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়ে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। এর পরে রংপুর বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন তিনি।

নতুন ইউএনও কাউছার আহাম্মেদ বলেন, সকলের সার্বিক সহযোগিতা পেলে প্রাপ্যতার ভিত্তিতে জনগনের সেবাদানের মাধ্যেমে নাগেশ্বরী উপজেলাকে মডেল হিসেবে পরিচিত করতে পারব।

মেধা, সততা, বিচক্ষণতা, কর্তব্যনিষ্ঠা ও দক্ষতার অপূর্ব সংমিশ্রণে নিজের কর্মস্থল নাগেশ্বরী উপজেলার জনগণকে সার্বিক সেবাদানের মাধ্যমে অত্যাধুনিক ও উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠিত করবেন উপজেলাবাসীর এমনটাই প্রত্যাশা।

নতুন ইউএনও কাউছার আহাম্মেদ-এঁর দেয়া তথ্য মতে, তিনি জামালপুর জেলাধীন ইসলামপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102