বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭২ বার পঠিত

শেরপুরের নকলায় গত আগস্ট মাসের সব কর্মদিবসে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। রবিবার উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচ ক্লাসের যেসব শিক্ষার্থী গত মাসে (আগস্ট) কোন কার্যদিবসে অনুপস্থিত থাকেনি তাদের মাঝে উদ্দীপনা পুরষ্কার প্রদান করা হয়।

ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচ ক্লাসের শ্রেণি শিক্ষকগন নিজ নিজ শ্রেণির যেসব শিক্ষার্থী গত আগস্ট মাসের সব কার্যদিবসে উপস্থিত ছিল তাদের হাতে পুরষ্কার হিসেবে বই, খাতা ও কলম তুলেদেন।

পাঠদান শুরুর আগে মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম এ পুরষ্কার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সহসুপার মাওলানা মো. ফজলুল করিম, সহকারী শিক্ষক ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, মোসাম্মৎ রোকেয়া আক্তার, মো. শওকত আলী, নুসরাত জাহান নিপা, মো. জামাল উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান খান, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, তাহেরা সুলতানা, ইয়াছিন আহাম্মেদ, মো. কব্দুল হোসেন, আরিফ হোসেন, মো. উজ্জল মিয়া ও লাবনী বেগমসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম জানান, মাদ্রাসার প্রতি শিক্ষার্থীদের নিয়মিত করতে তথা শ্রেণিমূখী করতে কয়েক বছর যাবৎ এ অভিনব কৌশল অবলম্ভন করা হচ্ছে। এতে মাদ্রাসায় শিক্ষার্থী উপস্থিতির হার দিন দিন বাড়ছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102