বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪০ বার পঠিত

শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠে দুইটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল ফাইনাল খেলায় বাছুর আলগা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-১ গোলে নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে উপজেলার চ্যাম্পিয়ন হয়। অপর দিকে একই মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল ফাইনাল খেলায় জাঙ্গীরারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৪-২ গোলে কাজাইকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে উপজেলার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলার ম্যাচ কমিশনের দায়িত্ব পালন করেন ভুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকের আহমেদ ও সহকারী ম্যাচ কমিশনের দায়িত্ব পালন করেন খইড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন। খেলা পরিচালনার (রেফারি) দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক ফজলুল হাসান ও নুরুল হক, সহকারী রেফারির দায়িত্ব পালন করেন সজিব ও সাজিদ।

খেলা শেষে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নকলা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

এছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছামিউল হক মুক্তা, নকলা প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজাসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে চ্যাম্পিয়ন রানার্সআপ দলের অধিনায়ক, টিম ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তা ও খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102