বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ, প্রশাসনের মামলা দায়ের

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৪৯ বার পঠিত

শেরপুরের নকলায় খাদ্যবান্ধব কর্মসূচির মজুদকৃত ৩০ কেজি ওজনের ২৭২ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার মাঝরাতে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর এলাকার একটি দোকান থেকে এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে যে, চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর এলাকায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের বেশকিছু চালসহ বস্তা বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। পরে বিভিন্ন মাধ্যমে সত্যতা নিশ্চিত হয়ে শনিবার রাতেই স্থানীয় চঞ্চল মিয়ার দোকানে রাখা ২৭২ বস্তা চাল জব্দ করা হয়।

স্থানীয়রা জানায়, ওই এলাকার খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার শাহ মো. লুৎফর রহমান ও আমিলুন হক। তারা চন্দ্রকোনা মধ্যবাজারের একটি গোডাউনে চালের বস্তা মজুদ রাখেন। কিন্তু রেহারচরের দোকানে এসব চালের বস্তা পাওয়ায তারা ধারনা করছেন, এ অপরাধের সাথে ডিলারদের নিকট আত্মীয়ের সম্পৃক্ততা থাকতে পারে। নতুবা কোন ক্রমেই চালসহ এসব বস্তা রেহারচরে যাওয়ার সুযোগ নেই বলে এলাকাবাসী জানান।

এবিষয়ে ইউএনও সাদিয়া উম্মুল বানিন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় চঞ্চল মিয়ার দোকান থেকে ২৭২ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়। কে বা কারা মজুদ করেছে, এ বিষয়ে অধিকতর তদন্ত প্রয়োজন বলে তিনি মনে করেন। তবে প্রাথমিকভাবে প্রশাসনের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। তদন্ত শেষে এবিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে বলে জানান ইউএনও সাদিয়া উম্মুল বানিন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102