বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বঙ্গবন্ধু’র শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে নকলার পাঠাকাটাতে আলোচনা সভা মিলাদ মাহফিল

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৩৫৭ বার পঠিত

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষ্যে শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল করা হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরের দিকে বালিগঞ্জ বাজার মাঠে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুছ ছালাম-এর সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রাজিব হাসানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, ছামিউল হক মুক্তা ও আব্দুর রশিদ সরকার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুল আলম আজাদ আলমগীর, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু শামীম মমতাজ ও সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হাফিজ সোহেল, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক সেলিম রেজাসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশা-শ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কান্সিলের পাঠাকাটা ইউনিয়ন শাখার সভাপতি ও ইউনিয়ন যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. ইসমাইল হোসেন রুবেল। সবশেষে উপস্থিত সকলের মাঝে উন্নত মানের তবারক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102