শেরপুরের নকলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে মঙ্গলবার সূর্যোদয়ে সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলণ পূর্বক অর্ধনমিত করণ, শোকের প্রতিক কালো পতাকা উত্তোলণ। সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। ৯টা ২০মিনিটে শোক র্যালি, সকাল ১০টার সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জীবন ও কীর্তির উপর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। বেলা সাড়ে ১১টায় যুবঋণের চেক বিতরণ ও বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ। বাদ জোহর বা সুবিধাজনক সময়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল বা প্রার্থনা। সন্ধ্যা ৭টায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জীবনের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী উল্লেখযোগ্য।

এর অংশ হিসেবে শোক র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কামান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবুল মনসুর, থানার ওসি রিয়াদ মাহমুদসহ অনেকে বক্তব্য রাখেন।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফেরদৌসুর রহমান জুয়েল, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ ইসহাক আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিন মেহেদীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন, উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন এবং উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।