বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

নকলার কলাপাড়ায় বঙ্গবন্ধু’র শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৪০ বার পঠিত

শেরপুরের নকলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে ৯নং কলাপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পরে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কলাপাড়া নতুন বাজারস্থ ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর অস্থায়ী প্রতিকৃতিতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুস মাষ্টারের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সভাপতি আব্দুল কদ্দুস মাষ্টারের সভাপতিত্বে শোক সভা করা হয়।

সমাজ উন্নয়ন সংঘের সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আলমগীর আজাদ, পৌরসভার প্যানেল মেয়র ইন্তাজ আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হক, দপ্তর সম্পাদক লোকমান হোসেন রুবেল, ছাত্র লীগের যুগ্ম আহবায়ক মাহফুজুল ইসলাম, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসেন, কলাপাড়া এম.ইউ দাখিল মাদ্রাসার সুপার মোস্তাফিজুর রহমান, কলাপাড়া মোজাকান্দা মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া ও কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অনেকে।

শোক সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ মুজিব পরিবারের সকল সদস্যগন এবং দেশ ও জতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এসময় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সংবাদকর্মীগনসহ বিভিন্ন পেশা-শ্রেণির জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102