বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুর টিটিসিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক কর্মসূচি বাস্তবায়ন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৫১ বার পঠিত

শেরপুরের নকলায় শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর উদ্যোগে ডেঙ্গি (ডেঙ্গু) প্রতিরোধে সচেতনতা মূলক শুভাযাত্রা, আলোচনা সভা ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‘আমরা সবাই দায়িত্ব নিব, ডেঙ্গু মুক্ত দেশ গড়বো’-এই শ্লোগানকে সামনে রেখে রবিবার সকালে সকল ইনস্ট্রাক্টর, প্রশিক্ষণার্থী, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সমন্বয়ে বর্ণাঢ্য শুভাযাত্রা বের করা হয়।

শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের নেতৃত্বে টিটিসি প্রাঙ্গন থেকে শুভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে টিটিসি মিলনায়তনে টিটিসি-এর অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের সভাপতিত্বে এক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। সবেেশষে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সচেতনতা মূলক শুভাযাত্রা, আলোচনা সভা ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে চীফ ইন্সট্রাক্টর এস.এম আজহার , ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম, ইসমাইল হোসেন, নিরমল বাশার, এ.কে.এম শাহজাহান, তমাল চন্দ্র স্যানাল, আরিফুর রহমান, আব্দুল হাই, হেলাল উদ্দিন, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, মাসুদ, ফিরোজ, খোকন, হান্নান, মুক্তার, বাবুল শেখসহ অন্যান্য টিটিসির কর্মকর্তা-কর্মচারীগন, প্রশিক্ষণার্থী ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

নিজেদের সুস্থ্যতার স্বার্থেই ডেঙ্গি (ডেঙ্গু) প্রতিরোধে শেরপুর টিটিসির অফিস প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্নতাসহ প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে অবাঞ্চিত ঝোপঝাড় ও ময়লা আবর্জনা মুক্ত করার লক্ষ্যে এই সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে শেরপুর টিটিসি কর্তৃপক্ষের আহবান- ‘ডেঙ্গু প্রতিরোধে আমরা শেরপুর টিটিসি, সাথে চাই সচেতন প্রতিবেশী।’

টিটিসি’র অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু নিজেরা সচেতন হলেই চলবে না। আশেপাশের তথা প্রতিবেশীকে সচেতন করা অতিব জরুরি। নতুবা ডেঙ্গু প্রতিরোধ করা অসম্ভব। তাই আমরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক শুভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছি। এছাড়া টিটিসির অফিস প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্নতাসহ টিটিসির ক্যাম্পাসে অবাঞ্চিত ঝোপঝাড় ও ময়লা আবর্জনা মুক্ত করতে আজ রবিবার পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করেন বলে অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102