বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্ম দিবস উদযাপন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৩৪১ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্ম দিবস উদযাপন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপরে দুপুরের দিকে পৌরসভার ধুকুড়িয়া পশ্চিমপাড়া ফুরকানিয়া ও হাফেজিয়া মাদ্রাসা চত্বর ও গড়েরগাও মোড়ে স্থাপিত বঙ্গবন্ধু চত্বরে বৃক্ষ রোপণ, দোয়া মাহফিল শেষে বিকেলে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় ও দিকনির্দেনায় সকল কর্মসূচিতে সহ-সভাপতি আমিনুল ইসলাম, মোরশেদুল হাসান রবিন ও মঞ্জুরুল হক মঞ্জু; সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল ইসলাম ও নূরে আলম সিদ্দিকী খোকন; অর্থ বিষয়ক সম্পাদক শ্রী প্রার্থ রায়, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক টুটুল আহমেদ, পৌরসভার কাউন্সিলর মো. জরিপ মিয়া, ধুকুড়িয়া পশ্চিমপাড়া ফুরকানিয়া ও হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের দাতা সদস্য মো. জোনাব আলীসহ স্থানীয় গণ্যমান্য লোকজন, মসজিদ ও মাদরাসার ইমাম, মোয়াজ্জেম, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। এরপরে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা-এঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে মিষ্টি ও গাছের চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102