রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে নবাগত জেলা প্রশাসক’র সাথে উদ্যোক্তা ফোরামের সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৮২১ বার পঠিত

শেরপুরে নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম-এঁর সাথে সৌজন্য সাক্ষাৎ পরবর্তি ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের শেরপুর উদ্যোক্তা ফোরামের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরের দিকে ডিসি’র কার্যালয়ের অফিস কক্ষে এই স্বাক্ষাৎ ও শুভেচ্ছা বিমিময় করা হয়।

এসময় শেরপুর জেলা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ফোরামের সভাপতি আকিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল হোসাইন, উদ্যোক্তা সেলিম রেজা, নজরুল ইসলাম, মফিদুল ইসলাম, মাহবুব আলম, জুয়েল রানা, শেখ ফরিদসহ জেলা ও উপজেলা উদ্যোক্তা ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে উদ্যোক্তাদের উদ্দেশ্যে নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন, উদ্যোক্তারা হলো স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর। তিনি আরো বলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত মিশন-ভিশন এই দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। এই ক্ষেত্রে উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং করবে বলে আশাব্যক্ত করেন। উদ্যোক্তাদের সাথে আলাপ কালে তিনি ইউনিয়ন উদ্যোক্তাদের “স্মার্ট সৈনিক” বলেও আখ্যায়িত করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102