বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৩৪৭ বার পঠিত

শেরপুরের নকলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (২৫ জুলাই) সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়টি কায়দা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকে। খেলার নির্ধারিত সময় শেষে ট্রাইব্রেকারে ৪-১ গোলে কায়দা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যম্পিয়ন হয়। অন্যদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদাগৈড় সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে চ্যম্পিয়ন হয়।

পরে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠেই পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলতাব আলী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল নাহিদ।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভার পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়ক ও টিম ম্যানেজারসহ টিমের সকলের হাতে অতিথিবৃন্দ ট্রফি তুলেদেন।

এসময় নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার উজ্জামান, চন্দ্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, নকলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাব হোসেন, পূর্ব কায়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির হোসেন, খইড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নকলা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সেলিম হোসেন, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল আমিনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অগনিত দর্শক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102