বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী, পোনা অবমুক্ত করণ, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২৭১ বার পঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ (২৪ জুলাই থেকে ৩০ জুলাই)-এর দ্বিতীয় দিন মঙ্গলবার (২৫ জুলাই) শেরপুরের নকলায় র‌্যালী, মাছের পোনা অবমুক্ত করণ, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ করা হয়েছে।

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারন করে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি শুরু হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে ২৫ কেজি মাছের পোনা অবমুক্তের কাজ শেষ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন অতিথিরা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. অনিক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন।

ক্ষেত্র সহকারী হাফিজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ফকির, রুবেল এগ্রো ফার্ম ও মেসার্স পরশ এন্টার প্রাইজের সত্তাধিকারী নূরে আলম সিদ্দিক (রুবেল) প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে নকলা উপজেলায় মাছের চাহিদা রয়েছে ৫ হাজার ১১৯ মেট্রিক টন, আর উৎপাদন হচ্ছে ৫ হাজার ৭২৩ মেট্রিক টন। ফলে নকলার চাহিদা মিটিয়ে অতিরিক্ত মাছ পার্শ্ববর্তী জেলা-উপজেলায় সরবরাহ করা হচ্ছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. অনিক রহমান জানান, মৎস্য বিভাগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বদ্ধ জলাশয়ে মৎসচাষ সম্প্রসারণসহ মাছ চাষে আধুনিকীকরণ, উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, বিল নার্সারি স্থাপন, মৎস অভয়াশ্রম স্থাপনসহ মৎস্যজাত পণ্য রপ্তানি ও নিরাপদ মাছ সরবরাহের জন্য তাঁরা নিরলস কাজ করে যাচ্ছেন। আলোচনা সভা শেষে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার বিজয়ীদের মাঝে অতিথিরা সম্মাননা স্মারক তুলেদেন।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিন মেহেদী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা মৎস্যজীবি সমিতির নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসাইন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল আমিন, নির্বাহী পরিষদের সদস্য মাহবুবুর রহমানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102