রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার এনামূল হক জিন্নাহ মারা গেছেন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৩৩১ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এনামূল হক জিন্নাহ আমাদের মাঝে আর নেই। শুক্রবার (১৪ জুলাই) দুপুর ১:২০ মিনিটের সময় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে মারা গেছেন; ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রাত চরঅষ্টধর ইউনিয়নের কাজাই কাটা ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হইবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সকল ধর্মপ্রান মুসলমানদের মরহুমের জানাযা নামাজে উপস্থিত হয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য পরিবারের পক্ষ থেকে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মরহুমের ছোট ভাই এমরান হোসেন ফট্টু সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এনামূল হক জিন্নাহর মৃত্যুতে উপজেলা পরিষদের কর্মকর্তাগন, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চরঅষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম দুলাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎ, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ কমিটির অন্যান্যরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগনসহ বিভিন্ন পেশাশ্রেণীর জনগন আলাদাভাবে শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102