বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতার উদ্বোধন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২৬০ বার পঠিত

শেরপুরের নকলায় জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা-২০২২ ও ২০২৩ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক আয়োজিত নকলা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের সার্বিক ব্যবস্থাপনায় নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতা শুরু হয়।

মঙ্গলবার (১১ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাদিয়া উম্মুল বানিন প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমীক সুপারভাইজার ফারহানা জাহান সিরাজী, নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, খইড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরঞ্জিত কুমার বণিক, উপজেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক মো. বজলুর রশিদ, তবলা প্রশিক্ষক অশ্রুজিৎ পোদ্দার ও তবলা প্রশিক্ষক আশীষ কুমার দাসসহ উপজেলা শিক্ষা অফিসে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগন, প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থী, অভিভাবকগন, অগণিত দর্শক-শ্রুতা উপস্থিত ছিলেন।

আগামী কাল বুধবার (১২ জুলাই) বিকেলে সকল প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হবে। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102