শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

নকলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১২ চালককে জরিমানা

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৪০৮ বার পঠিত

শেরপুরের নকলায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১২ টি গণপরিবহনের ১২ জন চালককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার ১১টা থেকে ঢাকা-শেরপুর মহাসড়কের পাইস্কা বাইপাস এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন।

আদালতের বিচারক ইউএনও সাদিয়া উম্মুল বানিন জানান, ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে পাইস্কা বাইপাস এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ১২ জন চালককে ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ভবিষ্যতে যেন যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় এরজন্য সকলকে সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও ইউএনও সাংবাদিকদের জানান।

এ ভ্রাম্যমান আদালতের বিষয়ে অনেক যাত্রী মিশ্রঅভিমত ব্যক্ত করে জানান, এই অভিযানটি যদি ঈদের অন্তত ২দিন আগে থেকে শুরু করে ঈদের ৩/৪ দিন পর পর্যন্ত নিয়মিত করা হতো তাহলে যাত্রীরা হয়রনিসহ তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হতো না। এমন সময় বা দিনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হলো, যেদিন আর পরিবহনে যাত্রীদের তেমন চাপনেই। যাত্রীরা বলেন, ভাড়া বাড়তি যা নেওয়ার তা এতোদিনে নেওয়া হয়ে গেছে। এখন আর ভ্রাম্যমান আদালত পরিচালনা করলে যাত্রীদের তেমন কোন উপকারে আসেব না। তবে আগামী ঈদ বা কোন বিশেষ লম্বা ছুটির শুরু থেকে কয়েকদিন লাগাতার গণপরিবহনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার দাবী জানিয়েছেন যাত্রী সাধারণ। তাতে কিছুটা হলেও যাত্রীগন উপকৃত হবেন বলে সর্বসাধারণ মনে করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102