বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুর প্রেসক্লাবের নতুন সভাপতিকে কবি সংঘ বাংলাদেশ’র ফুলেল শুভেচ্ছা

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৩৩১ বার পঠিত

ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের নতুন সভাপতি বিশিষ্ট কবি, সাংবাদিক ও আইনজীবী রফিকুল ইসলাম আধার-এর সাথে সৌজন্য স্বাক্ষাৎ পরবর্তী কবি সংঘ বাংলাদেশ-এর সাথে পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার সন্ধ্যায় শেরপুর শহরের কালির বাজারস্থ শ্যামলবাংলা টুয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক দশকাহনিয়া পত্রিকার কার্যালয়ে তাঁর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন কবি সংঘ বাংলাদেশ-এর নেতৃবৃন্দ।

সৌজন্য স্বাক্ষাৎকালে কবি সংঘ বাংলাদেশ-এর সভাপতি ও নকলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য কবি-কালামিস্ট তালাত মাহমুদ, কবি সংঘ বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক কবি ড. আবদুল আলীম তালুকদার, যুগ্মসাধারণ সম্পাদক কবি হাফিজুর রহমান লাভলু ও সদস্য কবি নাসিম তালুকদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেরপুর প্রেসক্লাব ও কবি সংঘ বাংলাদেশ-এর উন্নয়ন বিষয়ক বিভিন্ন বিষয়ে উন্মুক্ত ও পরামর্শ মূলক আলোচনা করেন তারা। এর আগে শেরপুর প্রেসক্লাবের নতুন সভাপতি বিশিষ্ট কবি, সম্পাদক-প্রকাশক, সাংবাদিক আইনজীবী রফিকুল ইসলাম আধারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এদিকে রাত পৌণে ৯টার সময় জেলার ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাব অফিসে ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পদক মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ এক আলোচনা সভার আলোচ্য সূচির অংশ হিসেবে শেরপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সকলকে নকলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। যা নকলা প্রেসক্লাবের রেজুলেশন বহিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত আকারে লিখিত ভাবে লিপিবদ্ধ করা হয়েছে।

এসময় নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও মো. নুর হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান ফারুক ও দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক নাহিদুল হাসান নাহিদ, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সদস্য শীমানুর রহমান সুখন, রেজাউল হাসান সাফিত ও রাইসুল ইসলাম রিফাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102