রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৪০ বার পঠিত

শেরপুরের নকলায় বজ্রপাতে লিজা আক্তার (২৮) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরভাবনা গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত লিজা ওই এলাকার খোকা মিয়ার স্ত্রী ও একই এলাকার আতাবুদ্দীনের মেয়ে এবং দুই সন্তানের জননী ছিলেন।

পারিবার ও এলাকা সূত্র জানায়, মঙ্গলবার দুপুর সোয়া বারোটার দিকে বাড়ির পাশে লিজা, তার স্বামী ও শ্বাশুড়ি মিলে তাদের জমিতে থেকে বেগুন উঠাতে যায়। এমন সময় হঠাৎ বজ্রপাত ঘটলে লিজা গুরুতর আহত হয়ে এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকগন জানায়, লিজাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তাদের ধারনা লিজা ঘটনাস্থলেই মারা গছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102