রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত-২ : তাৎক্ষণিক সহায়তা প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২৪৭ বার পঠিত

শেরপুরের নকলায় আলাদা স্থানে বজ্রপাতে ছাব্বির মিয়া (১৬) নামে মাদ্রাসার এক শিক্ষার্থী ও কৃষক শিপন মিয়া (৪৫) নামে এক কৃষকে মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা দক্ষিণ পাড়া গ্রামে ব্রহ্মপুত্র নদের পাড়ে ও গণপদ্দী ইউনিয়নের বড়ইতার গ্রামে ঘোড়ামারা নদীর পাড়ে এই ঘটনা দুইটি ঘটে।

ছাব্বির মিয়া চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা দক্ষিণ পাড়া গ্রামের দিনমজুর শফিক মিয়ার ছেলে ও কোটেরচর জোনাব আলী চৌধুরী দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো এবং কৃষক শিপন মিয়া উপজেলার গনপদ্দী ইউনিয়নের বড়ইতার গ্রামের আতশ আলীর ছেলে ও ৩ সন্তানের জনক ছিলেন।

জানা গেছে, ছাব্বির মিয়া বৃষ্টির মধ্যে বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদের পাড়ে ফুটবল খেলছিল। ওইসময় হঠাৎ বজ্রপাত ঘটলে ছাব্বির গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ছাব্বিরকে মৃত ঘোষণা করেন।

গণপদ্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুর রহমান আবুল জানান, শিপন মিয়া বৃষ্টির মধ্যে ঘোড়ামারা নদীর পাড় থেকে গরু আনতে গেলে বজ্রপাতের কবলে পরেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এদিন বজ্রপাতের ঘটনায় উপজেলার বিভিন্ন এলাকায় আরো অন্তত ৪টি গরু মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।

বজ্রপাতে শিক্ষার্থী ছাব্বির মিয়া ও কৃষক শিপন মিয়ার মৃত্যুর সংবাদ শুনে গভীর দু:খ প্রকাশসহ নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন জানান, মান্যবর জেলা প্রশাসক-এঁর নির্দেশক্রমে নিহত ছাব্বির মিয়া ও শিপন মিয়ার পরিবারকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে তাৎক্ষণিক নগদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। একান্ত জরুরি ছাড়া বৃষ্টি আরম্ভ হওয়া থেকে শুরুকরে বৃষ্টি শেষ হওয়ার কিছু সময় পর পর্যন্ত সকলকে বাহিরে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন ইউএনও সাদিয়া উম্মুল বানিন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102