বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

এবার তাপ প্রবাহের কারনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ৮ জুন ছুটি ঘোষণা

সমকালীন ডেস্ক:
  • প্রকাশের সময় | বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৪৭৬ বার পঠিত

দেশব্যাপী তীব্র তাপদাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয় চারদিন বন্ধ ঘোষণার পরে এবার কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান একদিনের (বৃহস্পতিবার, ৮ জুন) ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৭ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তি মোতাবেক এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘তাপ প্রবাহের সতর্কতা’ বিজ্ঞপ্তিতে আগামী ৫ থেকে ৬ দিন দেশের উপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্রতাপপ্রবাদ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। উক্ত তাপ প্রবাহের সতর্কতার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী কাল ৮ জুন, বৃহস্পতিবার বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো’।

সেমোতাবেক ৮ জুন, বৃহস্পতিবার দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাছাড়া ৯ জুন শুক্রবার ও ১০ জুন শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগামী ১১ জুন রবিবার থেকে পুনরায় ক্লাস কার্যক্রম বা পরীক্ষা চলবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102