বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় নির্বাচনী প্রচারনা সভায় জনতার ঢল : মেয়র প্রার্থী লিটনকে নৌকা উপহার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৬০১ বার পঠিত

শেরপুর জেলার নকলা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় ভাবে নৌকা প্রতীক পাওয়ার পরে এবার ভোটারদের কাছথেকে নৌকা উপহার পেলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটন।

২৪ জানুয়ারি রবিবার রাতে পৌরসভার দড়িপাড়া গ্রামের তরুণ ও খেটে খাওয়া সাধারন ভোটারদের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারনা সভায় এ গ্রামের কনিয়াপাড়া এলাকার শতাধিক নারী-পুরুষ বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটনের উন্নয়নমূলক কর্মকান্ডে সন্তোষ্ট হয়ে এবং দেশ ও জাতির উন্নয়নের প্রতীক খ্যাত নৌকার প্রতি অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হাফিজুর রহমান লিটনকে মনেপ্রানে ভালোবেসে তাঁর হাতে সোনালী নৌকা তুলেদেন।

নির্বাচনী প্রচারনা সভার অংশ হিসেবে রবিবার রাতে বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের সভাপতিত্বে দড়িপাড়া এলাকায় এক সভা করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

আবুল খায়ের খায়রুলের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী প্রচারনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বানেশ্বরদী ইউপির চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মো. মজিবর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, তাড়াকান্দা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আতাউর রহমানসহ এলাকাবাসীর পক্ষে উপজেলা বিদ্যুত কারিগরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আশরাফ আলী, দলিল লেখক মো. দুলাল সরকার, নাজমুল হাসান রাসেল,মাহবুবুল আলম প্রমুখ।

এসময় আওয়ামী লীগের মনোনিত বিজয়ী বিভিন্ন ইউপির চেয়ারম্যানগন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকসহ স্থানীয় বিভিন্ন পেশাশ্রেনীর সহস্রাধিক নারী-পুরুষ ভোটার উপস্থিত ছিলেন।

দড়িপাড়া গ্রামের তরুণ ও খেটে খাওয়া সাধারন ভোটারদের আয়োজনে শীতের রাতে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারনা সভায় কনকনে শীতকে উপেক্ষা করে নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি দেখে নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে সকলে প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ সন্তোষ প্রকাশ করেন। বক্তারা তাদের বক্তব্যের ফাঁকে অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষে উপস্থিতিদের কাছে মন্তব্য জানতে চাইলে উপস্থিত সবাই দুই হাত তুলে নৌকার পক্ষে সমর্থন জানান এবং এ নির্বাচনে নৌকা প্রতীকের নিরঙ্কুশ বিজয়ের লক্ষে নি:স্বার্থে নিরলস ভাবে নির্বাচনী মাঠে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। এসময় উপস্থিত ভোটাররা নৌকার পক্ষে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102