বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ৩ দিন ব্যাপি কৃষক-কৃষাণী প্রশিক্ষণের সমাপনী

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৩০১ বার পঠিত

শেরপুরের নকলায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপি কৃষক-কৃষাণী প্রশিক্ষণ সমাপ্ত করা হয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় গঠিত গ্রুপের কৃষকদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।

এ উপলক্ষে বুধবার (৩১ মে) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে নকলা উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ মো. খাইরুল আমীন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শেরপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ রুবিনা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও কৃষিবিদ মোহাম্মদ শাহীন রানা। এসময় বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশিক্ষনার্থী কৃষক-কৃষাণীগন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, এই প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ মো. খাইরুল আমীন এবং তেল জাতীয় ফসলের বীজ উৎপাদন ও সংরক্ষণ সম্পর্কে প্রশিক্ষণ দেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ রুবিনা ইয়াসমিনসহ উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102