বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৩২২ বার পঠিত

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ব্যাটারি চালিত অটোরিক্সার চাপায় আশা মনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার আবুয়ারপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। শনিবার শেষ বিকেলে উপজেলার শেরপুর-শ্রীবরদী সড়কের লংগড়পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অটোরিক্সার চালক রুবেল মিয়াকে আটক করেছে থানার পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আশা মনি মায়ের সাথে লংগড়পাড়া এলাকায় খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল, এ সময় রাস্তা পারাপারের সময় শেরপুরগামী একটি ব্যাটারি চালিত অটোরিক্সা আশা মনিকে পিছন দিক থেকে চাপা দেয়। এতে আশা মনি গুরুতর আহত হয়। পরে আশাপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আশা মনিকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর পরই ওই অটোরিক্সার চালক উপজেলার খড়িয়াকাজীরচর এলাকার লাল মিয়ার ছেলে রুবেল মিয়াকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন। শ্রীবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিক্সার চালককে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102