বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২৬০ বার পঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শেরপুরের নকলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার বিকেলে আওয়ামী লীগের উদ্যোগে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েল, ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, আনিসুর রহমান সুজা, তথ্য ও গবেষণা সম্পাদক আঞ্জুমান আরা বেগম রুমি, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, ছামিউল হক মুক্তা ও আব্দুর রশিদ সরকারসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসবক লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102