রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২২ মে, ২০২৩
  • ২০৩ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ মে) উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্থান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে নালিতাবাড়ী উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি অফিস এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্থান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর মো. নাজমুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মো. আনোয়ার হোসেন পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষাণীগন এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102