বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে কৃষকের সাথে মতবিনিময় সভা শেষে হারভেস্টার বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২৪৮ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দুটি এলাকায় কৃষকের সাথে আলাদা ভাবে মতবিনিময় সভা শেষে কৃষকের মাঝে ভর্তূকি মূল্যের কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়েছে। সরিষা আবাদ ও ফসলের নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে স্বল্প জীবনকালীন রোপা আমন চাষাবাদে করণীয় শীর্ষক এ মতবিনিময় সভা করা হয়।

বুধবার (১৭ মে) দুপুরের দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার কাকরকান্দি এলাকায় আলহাজ্ব আব্দুল মতিনের সভাপতিত্বে এবং গেরাপচা এলাকায় আলহাজ্ব আকমল হোসেনের সভাপতিত্বে আলাদা ভাবে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রতিটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মওদুদ আহমেদ।

এসময় সংশ্লিষ্ট ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) রুহুল আমীন, মারিয়া স্নাল, আলেপ হোসেন ও সবুজ মিয়াসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

এদিন বিকেলে, অধিক ফলন ও উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে কৃষি খামার যান্ত্রিকিকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের মাধ্যমে উপজেলা কৃষি অফিসের সামনে কৃষকের মাঝে একটি কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. আনেয়ার হোসেন ও কৃষিবিদ মওদুদ আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102