রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

নকলায় ব্রি’র উদ্ভাবিত ৮৯ ধান এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

শেরপুরের নকলায় ২০২২-২৩ অর্থ বছরের বোরো মৌসুমের বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউট (ব্রি) উদ্ভাবিত ৮৯ ধান এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের ভূরদী ব্লকের বানেশ্বর্দী এলাকার কৃষক মাফিজুল হকের বাড়ির আঙ্গীনায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউট এর ফলিত গবেষণা বিভাগের আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই মাঠ দিবসের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী।

এতে প্রধান অতিথি হিসেবে শেরপুর খামার বাড়ির অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. মাসুদুর রহমান এবং বিশিষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাফিজুল ইসলাম। বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউট (ব্রি) উদ্ভাবিত ৮৯ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।

এসময় সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) আশরাফুল আলম, কৃষি বিষয়ক পল্লী কবি আব্দুল হালিম, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কিতাব আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102