রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঝিনাইগাতীতে পানিতে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু!

ঝিনাইগাতী সংবাদদাতা:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১২৩ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে পানিতে ডুবে লাবিবা (৮) ও শফিউল্লাহ (৮) নামে খালাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মে) দুপুরের দিকে উপজেলা সদরের মহারশি নদীতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

লাবিবা মহারশি নদীর ব্রীজপাড় এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে ও শফিউল্লাহ নুরুল ইসলামের ছেলে। তারা পরস্পর আপন খালাতো ভাই বোন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার পর থেকে লাবিবা ও শফিউল্লাহ নিখোঁজ হয়। নিহতের স্বজনরা সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে মসজিদের মাইকে বিষয়টি এলাকাবাসীকে জানান দেন। খোঁজাখুঁজি এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে প্রতিবেশী ওই দুই শিশুকে নদীর পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়।

খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদেরকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ওই দুই শিশুর করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102