রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় পুলিশের মাসিক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

শেরপুরের নকলায় পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘মাসিক ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মে) দুপুরের দিকে উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

নকলা থানার আয়োজনে ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. সোহেল মাহমুদ পিপিএম এবং বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো. মাজহারুল আনোয়ার মহব্বত, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শরীফ হাসান ও সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ।

নকলা থানার এসআই সুমন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজবাহার আলী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কিতাব আলী ও আব্দুল হালিম প্রমুখ।

এসময় বানেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাফিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান রিপন, দপ্তর সম্পাদক এএসএমবি করিম শাহজাহান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, বঙ্গবন্ধু শিক্ষা ও সদস্য খন্দকার জসিম উদ্দিন মিন্টু, ইউনিয়ন যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সিঞ্জুসহ কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকগন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত নানান পেশা-শ্রেণির অগণিত জনগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি এএসপি মো. সোহেল মাহমুদ বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বরং বন্ধু। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। তিনি আরো বলেন, মাদকের সঙ্গে পুলিশের কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে পুলিশকে তথ্য দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, আধুনিক সেবামুখী কর্মকাণ্ডে বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে, এক্ষেত্রে রক্তে অর্জিত বাংলাদেশ পিছিয়ে নেই। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ সদস্যদের সময়োপযোগী সেবায় বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশকে মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ মুক্ত করার লক্ষ্যে পুলিশ সদস্যরা এখন জনগণের নিকটতম সেবা প্রদানকারী হওয়ায় জনগণের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছে। মাদক বিক্রেতা ও মাদকাসক্তদের সম্পর্কে পুলিশ সদস্যদের সঠিক তথ্য প্রদান করে জনগণ পুলিশের সেবা প্রদানে সর্বোচ্চ সহায়তা করতে পারে বলে এএসপি সোহেল মাহমুদ মনে করেন। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণ ও অতিথিদের কাছ থেকে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো. মাজহারুল আনোয়ার মহব্বত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর সরকার যখন দেশকে শক্ত হাতে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক এমন সময় শেরপুর জেলা পুলিশ সন্ত্রাস, অসামাজিক কার্যকলাপ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ বিশেষ করে মাদক প্রতিরোধে জনগণের মতামত শোনার জন্য নিয়মিত ওপেন হাউস ডে-র আয়োজন করে আসছে। এই কার্যক্রমের ফলে সমাজ থেকে বিভিন্ন অপরাধ কিছুটা হলেও কমছে বলে অনেকে মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102