বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে কচুর দুইটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৮ মে, ২০২৩
  • ২৬৭ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে ২০২২-২৩ অর্থ বছরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় লতি কচু ও পানি কচুর উপর আলাদা দুইটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার বাঘবেড় ইউনিয়নের শিমুলতলা এলাকায় লতি কচুর উপর এবং রামচন্দ্রকোড়া ইউনিয়নের বেলতৈল এলাকায় পানি কচুর উপর মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। উভয় মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।

শিমুলতলা এলাকায় অনুষ্ঠিত লতি কচুর মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মো. আনেয়ার হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মওদুদ আহমেদ উপস্থিত ছিলেন।

এসময় সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) মো. রবিউল ইসলাম রোমনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অর্ধশতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

অন্যদিকে বেলতৈল এলাকায় অনুষ্ঠিত পানি কচুর মাঠ দিবসে সভাপতিত্ব করেন স্থানীয় কৃষক নাজমুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মো. আনেয়ার হোসেন ও উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) মানিক মিয়াসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অন্তত ৬০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102