রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বৈদ্যুতিক তারে জড়িয়ে কৃষকের মৃত্যু! জীবিত সন্দেহে লাশনিয়ে ৩ হাসপাতালে ঘোরাঘুরি

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৩১ বার পঠিত

শেরপুরের নকলায় বৈদ্যুতিক সেচের তারে জড়িয়ে মজনু মিয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার দড়িতেঘরি এলাকায় ঘটে।

চিকিৎসকের দেওয়া মৃত্যু ঘোষণার পরে বাড়ি ফিরার পথে লাশ কেঁপে ওঠায় জীবিত সন্দেহে নকলাসহ ফুলপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ঘোরাঘুরি করেন নিহতের স্বজনরা।

নিহত মজনু মিয়া উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের দড়িতেঘরি এলাকার আব্দুর রহমানের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে মজনু মিয়া নিজ ঘরে থাকা বৈদ্যুতিক সেচের সুইচ দিতেগেলে অসাবধানতার কারনে বিদুৎতায়িত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইস্কান্দার হাবিব।

এদিকে লাশ নিয়ে বাড়ি ফিরার পথে নিহত কৃষক মজনু মিয়ার লাশ হঠাৎ কেঁপে উঠে! এমতাবস্থায় পরিবারের লোকজন লাশ সরাসরি বাড়িতে না নিয়ে প্রথমে পাশের উপজেলা ফুলপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানের চিকিৎসকগও মৃত্যু ঘোষণা করেন। এতেও পরিবারের লোকজনের বিশ্বাস না হওয়ায় তারা লাশ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকগন কৃষক মজনু মিয়াকে তৃতীয় বারের মতো মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে লাশ নিয়ে বাড়ি ফিরেন পরিবারের লোকজন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102