বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

নকলায় ইউএইচএন্ডএফডাব্লিউসি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ পরামর্শ প্রদান

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৮২ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (ইউএইচএন্ডএফডাব্লিউসি) পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

গনপদ্দী ইউএইচএন্ডএফডাব্লিউসিতে আসা গ্রামীন জনগনকে দেওয়া সেবার মান দেখে তিনি সন্তোষ প্রকাশের পাশাপাশি জনগনের সেবার মান আরো আধুনিক ও বৃদ্ধির লক্ষে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পারামর্শ প্রদান করেন।

শনিবার (৬ মে) আকস্মিকভাবে গনপদ্দী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন ও গনপদ্দী ইউনিয়নের চেয়ারম্যান শামছুর রহমান আবুল।

এসময় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. মাজহারুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক সুজন মিয়া, পরিবার কল্যাণ পরিদর্শকা ছামরিনা হক মিতুসহ ও অন্যান্য সেবাদানকারী, বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন বয়সের নারী-পুরুষ সেবাগ্রহীতাগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102