বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

সবুজ আন্দোলন’র কয়রা উপজেলা শাখার কমিটি গঠন : সভাপতি সম্রাট, সম্পাদক আবুবকর

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৪৬৮ বার পঠিত

পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলন-এর খুলনার কয়রা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কয়রা রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মো.ওবায়দুল কবির সম্রাটকে সভাপতি ও দ্য কান্ট্রি টুডের প্রতিনিধি অ্যাডভোকেট আবুবকর সিদ্দিককে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি নাসিমা আলম, জেড.এম হুমায়ুন কবির নিউটন ও আলামিন ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও আতাউর রহমান তুহিন; সাংগঠনিক সম্পাদক মো. নাঈমুল হুদা রনি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মো. সম্পাদক রকিব হাসান, সহ-দপ্তর সম্পাদক শুভ দীপ মন্ডল, কোষাধ্যক্ষ আব্দুল আলিম, প্রচার সম্পাদক ফয়সাল হোসেন, সহ-প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, ক্রীড়া সম্পাদক আকতারুজ্জামান, সহ-ক্রীড়া সম্পাদক সালাউদ্দিন বাপ্পী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিপন সরদার, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মো. হাসান, সমাজক কল্যাণ সম্পাদক মিদকাত হোসেন, ৫ জন কার্যনির্বাহী সদস্য রিয়াজ হোসেন নীরব, মো. তৌহিদুজ্জামান শিমুল, মো. মঞ্জুরুল ইসলাম সাকিব, মো. সজিব ও মো. মোস্তাফিজুর রহমান।

নবনির্বাচিত সভাপতি মো.ওবায়দুল কবির সম্রাট বলেন, সুন্দরবন ও নদী বেষ্টিত খুলনার কয়রা উপজেলাটি বিভিন্ন কারনে দেশব্যপী সুপরিচিত। এই এলাকায় রয়েছে প্রচুর বনজ তথা প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য। এসব প্রাকৃতিক সম্পদ রক্ষার স্বার্থে সুন্দরবন রক্ষা জরুরি। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুবকর সিদ্দিক বলেন, সুন্দরবন রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলন-এর খুলনার কয়রা উপজেলা শাখার নতুন এ কমিটি নিষ্ঠার সহিত কাজ করবে। এর জন্য দেশবাসীর কাছে দোয়া ও সার্বিক বিষয়ে পরামর্শ কামনা করেছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102