বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় সাংবাদিকদের সাথে ‘প্রিয় শিক্ষালয়’র মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১ মে, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

শেরপুরের নকলায় সাংবাদিকদের সাথে ‘প্রিয় শিক্ষালয়’ নামে জবস্ প্রিপারেশন এন্ড লার্নিং অ্যাপ-এর কর্ণধারগনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পহেলা মে, সোমবার সন্ধ্যায় নকলা প্রেসক্লাব অফিসে ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ‘প্রিয় শিক্ষালয়’-এর কর্ণধার মহিউদ্দিন সোহেল।

মহিউদ্দিন সোহেল তার বক্তব্যে জানান, ‘প্রিয় শিক্ষালয়’ নামে এই জবস্ প্রিপারেশন এন্ড লার্নিং অ্যাপের মাধ্যমে যোগ্যতা সম্পন্ন একজন শিক্ষার্থী বিসিএস-এর প্রস্তুতি, সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি, বিভিন্ন মন্ত্রণালয়ের যেকোন চাকরির জন্য নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ও বিশ্বিবিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি, এমনকি জাতীয় ও আন্তজার্তিক বিষয়াদিসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে সাধারণ জ্ঞান অর্জন ও লিখিত পরীক্ষার প্রস্তুতি গ্রহন করতে পারেন।

সোহেল আরো জানান, কিছু শর্ত সাপেক্ষে একজন শিক্ষার্থী এই অ্যাপের মাধ্যমে জীবন গড়ার পথ তথা স্বাবলম্বী হওয়ার জন্য দিকনির্দেশনা মূলক বিভিন্ন পরামর্শ ও সার্বিক সহযোগিতা পেয়ে থাকেন। তিনি বলেন, এই অ্যাপে রয়েছে- বিভিন্ন বিষয়ের কোর্স প্ল্যান, বিষয় ও পরীক্ষা ভিত্তিক গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন ব্যাংক ও সঠিক সল্যুশন, আছে লেকচার শীটের বিশাল ভান্ডার, অনুবাদক, বুকশপ ও কুইজ-কুইজের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার বা দক্ষতা অর্জনের সুব্যবস্থা; এতে নিয়মিত সংযোজন করা হয় কারেন্ট অ্যাফেয়ার্স, জবস সার্কুলার (চাকরির বিজ্ঞপ্তি) ও অতিপ্রয়োজনীয় ব্লগসহ প্রয়োজনীয় অনেক কিছু।

এসময় প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-অমিন, প্রিয় শিক্ষালয়ের প্রতিনিধি আব্দুল ওয়াদুদু আরিফ, এস.কে নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশনস’র স্বত্বাধিকারী মো. খায়রুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ভার্চুয়ালী যুক্ত ছিলেন প্রেস ক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম লালন ও সদস্য শীমানুর রহমান সুখনসহ অনেকে।

সভা শেষে ‘প্রিয় শিক্ষালয়’ নামের অতি গুরুত্বপূর্ণ এই অ্যাপটি মোবাইল ও ল্যাপটপ-কম্পিউটারে ডাউনলোড করে তা ব্যবহার করার সহজ কৌশল উপস্থাপন করেন প্রিয় শিক্ষালয়-এর কর্ণধার মহিউদ্দিন সোহেল। তাছাড়া মতবিনিময় সভায় উপস্থিত সকলকে এই অ্যাপ ডাউনলোড করে এর সাথে নিজে সংযুক্ত থাকতে এবং উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ও চাকরি প্রার্থী পরিবারের সকল সদস্যদের অ্যাপটি ডাউনলোড করে দেওয়ার মাধ্যমে সংযুক্ত করার পরামর্শ দেন তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102