বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় কৃষিবিদ আব্দুল ওয়াদুদকে অফিসার্স ক্লাবের বিদায় সংবর্ধনা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ-এর বদলী জনিত কারনে তাঁকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় নকলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সদ্য বিদায়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন শুভেচ্ছা উপহার তুলেদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্থা বুলবুল আহমেদ ছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, সদ্য বিদায়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনিসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিভিন্ন কৃষক সংগঠন, বিভিন্ন ডিলার সংগঠন ও ডিলারগন, কৃষক ও সুশীল জনের পক্ষ থেকে বিদায়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

জানা গেছে, ২০২১ সালের জুন মাসের ৯ তারিখে শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের বদলী জনিত কারনে কৃষিবিদ আব্দুল ওয়াদুদ তার স্থলাভিষিক্ত হন। নকলায় প্রায় ২ বছর (১ বছর ১০ মাস ১৬ দিন) কর্মরত থাকার পরে মঙ্গলবার (২৫ এপ্রিল) নতুন কর্মস্থল নালিতাবাড়ীতে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। চলতি মাসের ১০ তারিখে জারি করা সরকারি এক অফিস আদেশে তাকে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে বদলী করা হয়।

তথ্যমতে, কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ৩২তম বিসিএস’র মাধ্যমে ২০১৩ সালে চাকুরীতে প্রবেশ করে নোয়াখালীর চাটখিল উপজেলায় তার কর্মজীবন শুরু করেন। পরে শেরপুর জেলার নকলা উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এরপরে অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়ে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার যোগদান করে ২০২১ সালের ৮ জুন পর্যন্ত (২ বছর ৩ মাস ৬ দিন) কর্মরত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102