বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে শেরপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) ‘সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সচেতনতা মূলক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলার সহকারী পরিচালক মোহাম্মদ আল-মাহমুদ।

এতে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, শেরপুর সদর হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. জসিম উদ্দিন।

এছাড়া আরও বক্তব্য রাখেন পরিবেশবাদী সংগঠন গ্রীণ ভয়েস শেরপুর জেলার সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদ, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।

এসময় জেলা প্রশাসনের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ও বন বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বিভাগের কর্মকর্তা ও সদস্যগন, পরিবেশবাদী সংগঠন গ্রীণ ভয়েস ও ট্রাক শ্রমিক ইউনিয়ন-এর নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102