বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় কৃষিবিদ আব্দুল ওয়াদুদকে বিদায়ী সংবর্ধনা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২৫৮ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ-এর বদলী জনিত কারনে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৫ এপ্রিল) উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিদায়ী সংবর্ধনা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনিুষ্ঠিত হয়।

কৃষক প্রশিক্ষণ কক্ষে নবযোগদানকৃত উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী-এঁর সভাপতিত্বে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) এস.এম মনির হাসানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- বিদায়ী উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মোহাম্মদ শাহীন রানা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও) ফকির মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এসএএও মশিউর রহমান, আশরাফুল আলম, সারোয়ার জাহান শাওন, আতিকুর রহমান, অলি উল্লাহ ও রেজাউল করিম, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক নাজমুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মাসুদ রানা ও স্প্রে মেকানিক মোহাম্মদ আলী প্রমুখ। এসময় উপজেলা কৃষি অফিসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভার পরে বিদায়ী কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ-এঁর হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এর আগে নবযোগদানকৃত নকলা উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102