বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় পাটের গুদামে আগুন! ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২১৮ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তি গ্রামে একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৭ লক্ষ টাকার পাট পুড়ে গেছে। শনিবার সাড়ে ১০ টারদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

তবে আগুনের সূত্রপাতের কারন জানা সম্ভব হয়নি। পুুড়ে যাওয়া পাট গুদাম মালিক জাহাঙ্গির হোসেনের দাবি, আমার গুদামে প্রায় ৫০০ মণ পাট ছিলো, এর সবই পুঁড়ে গেছে। এতে প্রায় ১৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, এই আগুন পরিকল্পিত ভাবে লাগানো হয়েছে।’ কারন হিসেবে তিনি জানান, আমার গুদামে বিদ্যুৎ সংযোগ ছিলোনা। তাছাড়া ২টি বৈদ্যুতিক মটারের মাধ্যমে পানি দিয়ে আগুন নিভানোর সময় কে বা কারা একটি মটারের লাইনের কাটআউট খোলে নিয়ে যায়। এসব কারনে তিনি অনেকটা নিশ্চিত করেই বলেন যে, বিদ্যুৎ সংযোগহীন গুদামে এমন অগ্নিকান্ডের ঘটনা এবং আগুন নিভানোর সময় মটার লাইনের কাটআউট খোলে নেওয়া পূর্বপরিকল্পনার বহি:প্রকাশ। এতে সুস্পষ্ট যে, আমার গুদামে পূর্ব শুত্রুতার কারনে পরিকল্পিত ভাবে আগুন লাগানো হয়েছে।

এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই এলাকাবাসীরা প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরইমধ্যে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন নকলা থানার ও চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তাগন। এবিষয়ে নকলা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা রিপন সরকার ও বিএনপি নেতা শাহজাহানসহ এলাকাবাসীর অনেকের দাবী, সঠিক তদন্তের মাধ্যমে এই ন্যাক্কার জনক ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় আনা হোক।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102