রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় এসএসসি-৯৫ ব্যাচের গেট টুগেদার ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২৪২ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলাস্থ এসএসসি-১৯৯৫ ব্যাচের সৌজন্যে গেট টুগেদার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে নকলা পৌরসভার সম্মেলন কক্ষে এই গেট টুগেদার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এসএসসি-১৯৯৫ ব্যাচের কর্মজীবী বন্ধুরা বাড়িতে আসলে সবার সাথে সৌজন্য স্বাক্ষাৎ ও এক সাথে ইফতার করার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়।

নকলা উপজেলার এসএসসি-১৯৯৫ ব্যাচের বন্ধু-বান্ধবের আয়োজনে পৌরসভার সম্মেলন কক্ষে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পরে নকলা প্রেস ক্লাবের সামনে দীর্ঘক্ষণ চা আড্ডা চলে। চা আড্ডায় হারানো দিনের স্মৃতি চারনমূলক গল্পে ও নিজ নিজ বর্তমান কর্মজীবনের গল্পে গল্পে কেটে যায় পুরো সন্ধ্যা।

ইফতারের পূর্ব মুহুর্তে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ বিশ্বের মুসললিম জাহানের শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে আনন্দ মুখর পরিবেশে সবাই এক সাথে ইফতার গ্রহন করেন।

এসময় এসএসসি-১৯৯৫ ব্যাচের মো. মোশারফ হোসাইন, আব্দুল হালিম সোহাগ, রমজান আলী, মুহাম্মদ রুকনুজ্জামান লিটন, মুহাম্মদ আনিছুর রহমান হানিফ, মুহাম্মদ মাহবুবুর রহমান, মুহাম্মদ আব্দুল লতিফ খোকন, মুহাম্মদ শফি উদ্দিন শফি, মুহাম্মদ মোশাররফ হোসেন, এস.এম সাখাওয়াত হোসেন, মুহাম্মদ খাদেমুল মালেক, মুহাম্মদ ইব্রাহিম শুভ্র, মুহাম্মদ জিয়াউল আলম জিয়া, মুহাম্মদ শিহাব উদ্দিন, মুহাম্মদ শাহিন মিয়া ও লাকী আক্তারসহ নকলা উপজেলাস্থ এসএসসি-১৯৯৫ ব্যাচের এবং জামালপুর ও শেরপুর জেলা সদরের এসএসসি-১৯৯৫ ব্যাচের অর্ধশতাধিক বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।

আয়োজকগন জামালপুর ও শেরপুর জেলা সদর থেকে আগত বন্ধুদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি এসএসসি-১৯৯৫ ব্যাচের নকলার যেসকল বন্ধুরা সল্প সময়ের নোটিশে নিরলস পরিশ্রমের মাধ্যমে এ আয়োজনকে সার্থক করে তুলেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

এই দিনে ঘটে যাওয়া সবকিছু হয়তো সবার কাছে স্মরনীয় হয়ে থাকবে বলে অনেকে মনে করেন। তাই দিনটিকে স্মৃতি হিসেবে ধরে রাখতে নিজ নিজ বাসা বাড়িতে ফিরার আগমুুর্তে এসএসসি-১৯৯৫ ব্যাচের উপস্থিত সব বন্ধুরা মিলে ফটো সেশনে অংশনেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102